শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী নুসরাত

বিনোদন ডেস্ক

বিনোদন

শুটিং সেটে একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এবার ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে

2026-10-02T17:18:10+06:00
2026-10-02T17:18:10+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী নুসরাত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম 
⏲
শুটিং সেটে একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এবার ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা গেছে, নতুন প্রজেক্টের দৃশ্যধারণের জন্য বালি দ্বীপে অবস্থান করছিলেন নুসরাত। সেখানে শুটিং ফ্লোরে হঠাৎ মেরুদণ্ডে গুরুতর চোট পেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, সেই ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রীর মেরুদণ্ডে গুরুতর ফাটল বা চিড় ধরেছে।

যার কারণে, উন্নত চিকিৎসার স্বার্থে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে। হঠাৎ এই খবর ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। এদিকে নুসরাতের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার অফিশিয়াল টিম।

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নুসরাতের ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ভক্তদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সংবেদনশীল মুহূর্তে নুসরাতের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তার সুস্থতা কামনায় যারা বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এবং শিগগিরই শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানানো হবে বলে নিশ্চিত করেছে পিআর টিম।

এদিকে গত এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বালি ভ্রমণের নানা মুহূর্ত শেয়ার করে আসছিলেন নুসরাত। গুঞ্জন রয়েছে, টাইগার শ্রফের বিপরীতে নতুন ছবির কাজের জন্যই ইন্দোনেশিয়ার এই দ্বীপে রয়েছেন তিনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]