ওটিটিতে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রথাগত বাণিজ্যিক মশলা কিংবা প্রথম সারির কোনো নায়ক ছাড়াই কেবল গল্প ও চার নারী চরিত্রের ওপর ভর করে

2026-10-03T16:47:43+06:00
2026-10-03T16:47:43+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ওটিটিতে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রথাগত বাণিজ্যিক মশলা কিংবা প্রথম সারির কোনো নায়ক ছাড়াই কেবল গল্প ও চার নারী চরিত্রের ওপর ভর করে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছিল পরিচালক রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। চলতি বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দারুণ সাড়া ফেলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি।

সম্প্রতি ছড়ানো গুঞ্জনের অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই বাংলাদেশ’ সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখতে পাওয়া যাবে ‘প্রেশার কুকার’।

শুক্রবার (২ অক্টোবর) মুক্তির তারিখ ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেয় হইচই। বার্তায় বলা হয়, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”

সিনেমাটি ছোট পর্দায় আসার খবরে ওটিটি দর্শকদের মাঝে উদ্দীপনা দেখা গেছে। প্রেক্ষাগৃহে যারা দেখার সুযোগ পাননি, তারা ঘরে বসেই এটি উপভোগের অপেক্ষায় রয়েছেন।

সিনেমাটির মূল চার নারী চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। একটি অতিথি চরিত্রে বিশেষ চমক হিসেবে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।

উল্লেখ্য, সিনেমাটির ‘বড়াই করে’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় হয়। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন অঙ্কন কুমার এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]