মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর থানা

2026-11-13T18:34:59+06:00
2026-11-13T18:34:59+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
⏲
মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রেস ব্রিফিংয়ে এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাদারীপুর সদর থানাধীন পূর্ব এওজ গ্রামের পূর্ব এওজ জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার পেয়ারপুর গ্রামের আলমগীর আকনের ছেলে মো. সাজ্জাদ আকনকে (২১) ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি আবু নাঈম।

এ ছাড়া জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেছেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement