পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রত্যয় সামনে রেখে

2026-11-12T15:57:47+06:00
2026-11-12T15:57:47+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই প্রত্যয় সামনে রেখে পিরোজপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে সুজনের পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

জেলা কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম।

সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য ড. আবদুল হি মাহামুদ, পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, মহিলা পরিষদের সম্পাদক খালেদা আক্তার হেনা, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান ও সাংবাদিক জুবায়ের আল মামুন।

বক্তারা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।

সভায় সুশাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, রাজনৈতিক সহনশীলতা, দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সুজনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement