মাদকমুক্ত বাজারের দাবিতে সাতক্ষীরার কদমতলায় দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কদমতলা বাজারকে মাদকমুক্ত করার দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা

2026-11-12T16:26:41+06:00
2026-11-12T16:26:41+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদকমুক্ত বাজারের দাবিতে সাতক্ষীরার কদমতলায় দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কদমতলা বাজারকে মাদকমুক্ত করার দাবিতে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় কদমতলা বাজার কমিটি ও সচেতন মহলের আয়োজনে শহরের কদমতলা বাজারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কদমতলা বাজার কমিটির সভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সমাজসেবক জিয়ারুল ইসলাম, ব্যবসায়ী ডা. মিজানুর রহমান ডাবলু ও বাজার কমিটির সহসভাপতি শামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কদমতলা বাজারে মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধন থেকে কদমতলা বাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement