ফেনীতে ১০ জনকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের ১০ সদস্যকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আলমারি ভেঙে

2026-11-12T16:13:12+06:00
2026-11-12T16:13:12+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে ১০ জনকে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফেনীর দাগনভূঞায় একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের ১০ সদস্যকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহ প্রকাশ এনায়েত চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জন মুখোশধারী দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ছুরি, কিরিচসহ দেশীয় অস্ত্রের মুখে বাড়িতে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি ডাকাতি নাকি চুরির ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement