সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক

2026-11-12T18:35:28+06:00
2026-11-12T18:35:28+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নোয়াখালীর সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের কৃতী সন্তান নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পানির কল উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল্যাহ আল আরিফ, চরজুবিলী ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেন ইমন, বিএনপি নেতা মাহবুবুল হক, বিশিষ্ট সমাজসেবক নাহিদ উদ্দিন, সালা উদ্দিনসহ নেতারা।

নাছির উদ্দীন নাছিরের তত্ত্বাবধানে নোয়াখালীসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে পর্যায়ক্রমে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার চরজুবিলী ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের মন্দিরে এবং ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ আশ্রয়ণ প্রকল্পে গভীর নলকূপ ও পানির কল স্থাপন করা হয়েছে।

জানা গেছে, জার্মানিভিত্তিক সংস্থা ‘অ্যাকটিভ জুগেন্ড অ্যাকটিভ ইয়ুথ বাংলাদেশ-২০২৬’ প্রকল্পের আওতায় AJ 540 / BD 347 উদ্যোগের মাধ্যমে এ পানির ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো চরম ভোগান্তিতে ছিল। দৈনন্দিন পানির চাহিদা মেটাতে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এই গভীর সাবমার্সিবল নলকূপ স্থাপনের ফলে তাঁদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা। পুরো উপজেলায় ২০টির বেশি পানির কল স্থাপন করা হয়েছে।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দুর্গম অঞ্চল হিসেবে পরিচিত চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন, দক্ষিণ চর মজিদসহ অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে যেভাবে তিনি আন্তরিকতার সঙ্গে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।

সুবিধাভোগীরা বলেন, বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার এবং সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। তাই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিরাপদ পানির চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক স্বস্তিই দেবে না, তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement