কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় কর্ণফুলী চ্যানেলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশেষ অভিযান

2026-11-12T18:38:25+06:00
2026-11-12T18:38:25+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সহায়তায় কর্ণফুলী চ্যানেলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নেভিগেশনাল চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে বিভিন্ন লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে, অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ০৩টি লাইটার জাহাজকে ম্যাজিস্ট্রেট কর্তৃক  প্রতিটিকে ২০,০০০ টাকা করে সর্বমোট ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে নিরাপদ নেভিগেশন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট মাঝি-মাল্লা ও নৌযান সংশ্লিষ্টদের সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কার্যক্রম এবং অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে কোনো ধরনের অবৈধ জাল স্থাপন না করা এবং নিরাপদ নৌ-চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

চট্টগ্রাম বন্দরের প্রধান নেভিগেশনাল চ্যানেলে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং নৌ-চলাচলের ঝুঁকি হ্রাসে এ ধরনের অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement