ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে ঢাকা

2026-11-12T16:08:13+06:00
2026-11-12T16:08:13+06:00
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম 
⏲
ফাইল ছবি
বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে নগর ভবনের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘কারেন্ট ট্রেন্ডস অব ডেঙ্গু ইন বাংলাদেশ: প্রিভেনশন অ্যান্ড ইনোভেটিভ ভেক্টর কন্ট্রোল ফর পাবলিক হেলথ চ্যালেঞ্জেস’। এতে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয় ঘটবে বলে আশা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক ও নগর ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ, মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু প্রচারণা নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রশাসক আরও বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে।

সেমিনারে বক্তারা জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত উদ্যোগেই ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।

সেমিনারে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআর’বির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর মশক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ঠিকাদারি প্রভাবের অভিযোগ মনজুরুল ইসলাম সুমনের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির ঘরে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার
কর্ণফুলী চ্যানেল এবং বহির্নোঙরে চট্টগ্রাম বন্দরের অভিযান
সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্পে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নাছির উদ্দীনের উদ্যোগ
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement