৯ মাসে মুঠোফোন গ্রাহক বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

২০২৬ সালের প্রথম নয় মাসে দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর- এই নয় মাসে

2026-11-13T17:09:06+06:00
2026-11-13T17:09:06+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
প্রবৃদ্ধিতে এগিয়ে গ্রামীণফোন ও রবি
৯ মাসে মুঠোফোন গ্রাহক বেড়েছে ৫৫ লাখ ৯০ হাজার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
২০২৬ সালের প্রথম নয় মাসে দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর- এই নয় মাসে দেশের চারটি অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ৫ দশমিক ৫৯ মিলিয়ন (৫৫ লাখ ৯০ হাজার) বেড়ে ১৯১ দশমিক ৩৯ মিলিয়নে দাঁড়িয়েছে। জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৮৫ দশমিক ৮০ মিলিয়ন। একই সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে ইন্টারনেট গ্রাহক সংখ্যাও।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে গ্রাহক বৃদ্ধিতে এগিয়ে ছিল শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা।

নয় মাসে গ্রামীণফোনের গ্রাহক ২ দশমিক ৮৩ মিলিয়ন বেড়েছে। জানুয়ারি মাসে অপারেটরটির গ্রাহক ছিল ৮৪ দশমিক ৩৩ মিলিয়ন, যা সেপ্টেম্বর শেষে ৮৭ দশমিক ১৬ মিলিয়নে উন্নীত হয়েছে। অন্যদিকে রবি আজিয়াটার গ্রাহক ১ দশমিক ৯৯ মিলিয়ন বেড়ে ৫৭ দশমিক ২৪ মিলিয়ন থেকে ৫৯ দশমিক ২৩ মিলিয়নে দাঁড়িয়েছে।

তৃতীয় বৃহত্তম অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা জানুয়ারির ৩৭ দশমিক ৪০ মিলিয়ন থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩৮ দশমিক ০৭ মিলিয়নে পৌঁছেছে। তবে এ সময়ে অপারেটরটির গ্রাহক সংখ্যায় কিছুটা ওঠানামা দেখা গেছে। ফেব্রুয়ারিতে গ্রাহক কমে ৩৭ দশমিক ৩৫ মিলিয়নে নামলেও পরে তা ঘুরে দাঁড়ায়। মে মাসে ৩৭ দশমিক ৭১ মিলিয়ন, জুনে ৩৭ দশমিক ৮৬ মিলিয়ন, আগস্টে ৩৭ দশমিক ৯৫ মিলিয়ন এবং সেপ্টেম্বরে তা ৩৮ দশমিক ০৭ মিলিয়নে পৌঁছায়। 

এর আগে ২০২৪ সালের মে মাসে বাংলালিংকের গ্রাহক সর্বোচ্চ ৪৪ দশমিক ৭৩ মিলিয়নে উঠেছিল, যা ২০২৫ সালের অক্টোবরে কমে ৩৭ দশমিক ৮১ মিলিয়নে নেমে আসে।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যাও সামান্য বেড়েছে। জানুয়ারিতে ৬ দশমিক ৮৩ মিলিয়ন (৬৮ লাখ ৩০ হাজার) থেকে বেড়ে সেপ্টেম্বরে তা ৬ দশমিক ৯৩ মিলিয়নে (৬৯ লাখ ৩০ হাজার) দাঁড়িয়েছে।

মোবাইল গ্রাহকের পাশাপাশি দেশের ইন্টারনেট বাজারেও সম্প্রসারণ ঘটেছে। জানুয়ারিতে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১২৮ দশমিক ৯৯ মিলিয়ন (১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার), যা সেপ্টেম্বরে বেড়ে ১৩৭ দশমিক ৮১ মিলিয়নে (১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজার) পৌঁছেছে। মাসভিত্তিক হিসাবে মোট ইন্টারনেট গ্রাহক এপ্রিলে ১৩১ দশমিক ৪২ মিলিয়ন, জুনে ১৩৫ দশমিক ৯৪ মিলিয়ন এবং আগস্টে ১৩৭ দশমিক ৬৬ মিলিয়ন ছিল।

বিটিআরসির তথ্য বলছে, নয় মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১৪ দশমিক ২২ মিলিয়ন (১১ কোটি ৪২ লাখ ২০ হাজার) থেকে বেড়ে ১২২ দশমিক ২৬ মিলিয়নে (১২ কোটি ২২ লাখ ৬০ হাজার) দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির পর থেকে ধারাবাহিকভাবে বেড়ে আগস্টে এ সংখ্যা ১২২ দশমিক ২৬ মিলিয়নে পৌঁছায় এবং সেপ্টেম্বরেও তা অপরিবর্তিত থাকে।

এছাড়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার আওতায় ফিক্সড বা ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক পুরো নয় মাস ধরেই বেড়েছে। জানুয়ারিতে এ খাতে গ্রাহক ছিল ১৪ দশমিক ৭৭ মিলিয়ন (১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার), যা সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৫ দশমিক ৫৫ মিলিয়নে (১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার) উন্নীত হয়েছে। সূত্র: বাসস

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement