বিকাশে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, রয়েছেন শতবর্ষীরাও

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের

2026-11-11T14:16:18+06:00
2026-11-11T14:16:18+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিকাশে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, রয়েছেন শতবর্ষীরাও
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের মধ্যে এমন গ্রাহকও রয়েছেন, যাদের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। এছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রায় লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিকাশের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে বিকাশের বিরুদ্ধে কেন জরিমানা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে শনাক্ত হওয়া ৭ হাজারের বেশি সন্দেহজনক অ্যাকাউন্টের মধ্যে কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। এছাড়া অনেক অ্যাকাউন্টে অতিরিক্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

এসব অ্যাকাউন্ট এখনো সচল থাকায় তা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এক কর্মকর্তা বলেন, ‘এরপরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন।’

পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিএফআইইউ’র এসব নির্দেশিকা ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), এমএফএস প্রতিষ্ঠানসহ সব ধরনের পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছি। তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সন্তোষজনক জবাব না দিতে পারলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট সার্কুলার বা আইনে জরিমানার বিধান থাকতে হয়। নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই এ ধরনের জরিমানা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নে বাধা দেওয়ার মতো বৃহত্তর কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই।’

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের প্রবণতা বেড়েছে। এসব কার্যক্রমের অধিকাংশই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে গ্রাহকের পরিচয় যাচাই ও সন্দেহজনক লেনদেন শনাক্তে এমএফএস প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিকাশের এক কর্মকর্তার দাবি, ‘এটা আমাদের ভুল না। যথাযথ নিয়ম মেনেই অ্যাকাউন্ট খোলা হয়। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়। অনেকের এনআইডিতে ভুল থাকার কারণে এই সমস্যাটা হতে পারে।’ 

তিনি বলেন, ‘ই-কেওয়াইসির ক্ষেত্রে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তির মাধ্যমে এনআইডিতে থাকা তথ্য হুবহু সংগ্রহ করা হয়। পাশাপাশি গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হয়।’

প্রসঙ্গত, বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৮ কোটি। এর মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট ৪ কোটি ২০ লাখ। সূত্র: ঢাকা মেইল


সর্বশেষ সংবাদ 

বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
৯ বছরের পথচলার ইতি, স্মৃতিচারণায় আবেগাপ্লুত কাবিলা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
একরাত্রি
হামে শিশুমৃত্যুর ব্যর্থতার দায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement