জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

কয়েক দিন আগেও গাজীপুর সাফারি পার্কে বাঘ ছিল সাতটি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও তিনটি। প্রাণী বিনিময়

2026-11-13T18:40:52+06:00
2026-11-13T18:40:52+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কয়েক দিন আগেও গাজীপুর সাফারি পার্কে বাঘ ছিল সাতটি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও তিনটি। প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নতুন তিন বাঘ আনার পর পার্কটিতে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় যাচ্ছে ছয়টি জেব্রা।

শুক্রবার (১৩ নভেম্বর)  বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। পার্কে আনার পরপরই বাঘগুলোকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে চলছে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরিচর্যা। এরই মধ্যে স্বাভাবিক খাবারও খেতে শুরু করেছে বাঘগুলো।

নতুন আসা তিন বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। বয়স কম হওয়ায় ভবিষ্যতে প্রজননের মাধ্যমে পার্কে বাঘের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, বিশেষ ব্যবস্থায় শুক্রবার  চট্টগ্রাম থেকে তিনটি বাঘ আনা হয়েছে। আপাতত সেগুলোকে পৃথক বেষ্টনীতে রাখা হয়েছে। সেখানে তাদের স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ করা হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, নতুন আনা তিন বাঘের মধ্যে দুটি নারী ও একটি পুরুষ। কয়েক দিন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর পার্কের নির্ধারিত বেষ্টনীতে নেওয়া হবে। তখন দর্শনার্থীরাও বাঘগুলো দেখার সুযোগ পাবেন।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, নতুন আসা তিনটি বাঘই শারীরিকভাবে সুস্থ। বয়স কম হওয়ায় প্রজননের মাধ্যমে ভবিষ্যতে বংশবিস্তারের সম্ভাবনাও ভালো।

এদিকে বাঘ আনার বিনিময়ে সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটিও পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

প্রাণী বিনিময়ের মাধ্যমে নতুন প্রাণী আনার ঘটনা 

গাজীপুর সাফারি পার্কে এবারই প্রথম নয়। এর আগে একই ধরনের কর্মসূচির আওতায় দুটি জলহস্তী আনা হয়েছিল। ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানার ছয়টি সিংহের বিনিময়ে জলহস্তী আনা হয়।
প্রায় ৩ হাজার ৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। বিশাল এলাকায় বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ দেখার সুযোগ থাকায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসেন।

বিশেষ করে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন উৎসবের দিনে দর্শনার্থীর চাপ কয়েক গুণ বেড়ে যায়। পার্ক কর্তৃপক্ষের হিসাবে, এসব দিনে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থী সাফারি পার্কে ভিড় করেন।

নতুন তিন বাঘকে ঘিরে এখন পার্কের বন্যপ্রাণীপ্রেমীদের আগ্রহও বাড়ছে। হোম কোয়ারেন্টাইন ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বাঘগুলো যখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে, তখন সাফারি পার্কের আকর্ষণের তালিকায় নতুন করে যুক্ত হবে এই তিন বাঘ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement