মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর পল্লী উন্নয়ন ক্লাবের সদস্যদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. মনোয়ার হোসেন খান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক, নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খাঁন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক জুয়েল শেখসহ শত শত ফুটবলপ্রেমী।
প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মাদকদ্রব্য থেকেও দূরে রাখে। তাই আসুন, আমরা মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।’
ফাইনাল খেলায় রায়নগর যুব সংঘ সেলিনা আক্কাস বরালদাহকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন হুসাইন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শান্ত।
খেলাটি পরিচালনা করেন আবুল বাসার। ধারাবিবরণী প্রদান করেন মাসুদর রহমান ও আল মামুন।
প্রতিনিধি/আরএইচ