মগবাজারে যুবদল নেতাকে অপহরণের চেষ্টা-গুলি বর্ষণ

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মগবাজার এলাকায় হাতিরঝিল থানা যুবদলের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন সাঈদকে অপহরণের চেষ্টা করেছে একটি

2026-11-13T17:28:33+06:00
2026-11-13T17:28:33+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মগবাজারে যুবদল নেতাকে অপহরণের চেষ্টা-গুলি বর্ষণ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
⏲
রাজধানীর মগবাজার এলাকায় হাতিরঝিল থানা যুবদলের শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন সাঈদকে অপহরণের চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ দল। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের প্রতিরোধে দুর্বৃত্তরা পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মগবাজার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হন যুবদল নেতা সাঈদ হোসেন সাঈদ। এ সময় মগবাজার রেলগেট এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়েছিল। সাঈদ তাদের পরিচয় জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বলে। তখন সাঈদ নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলে তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা নয়ন ও তার ছেলে ইমন তাদের সঙ্গে থাকা শাহআলমকে অস্ত্র বের করতে বলেন এবং সাঈদকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে দুর্বৃত্তরা সাঈদকে লক্ষ্য করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। গুলির শব্দ শুনে পুলিশের টহল টিম ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা পাঁচটি মোটরসাইকেল রাস্তায় ফেলে পালিয়ে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ রেলগেটের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement