নরসিংদীতে গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া থেকে ২৬ মামলার পলাতক আসামিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার

2026-11-13T18:33:23+06:00
2026-11-13T18:33:23+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে গাঁজাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নরসিংদীর সদর উপজেলার আমদিয়া থেকে ২৬ মামলার পলাতক আসামিকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল করিম ওরফে পাগলা (৬২)। তিনি সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায় যে, আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারের আশপাশ এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. রকিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল করিম ওরফে পাগলাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে নরসিংদীসহ এর আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মাদকসহ মোট ২৬টি মামলা রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement