চট্টগ্রামের তিন সড়কে বসছে ৭টি লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর

2026-11-13T18:31:27+06:00
2026-11-13T18:31:27+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামের তিন সড়কে বসছে ৭টি লেজার স্পিড ক্যামেরা, অতিক্রম করলেই জরিমানা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর প্রধান সড়কগুলোতে দুর্ঘটনা কমাতে এবার অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে সংস্থাটি। প্রথম ধাপে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে বসানো হচ্ছে সাতটি লেজার স্পিড ক্যামেরা। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলেই এসব ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি শনাক্ত হবে এবং গুনতে হবে জরিমানা।

সিএমপি সূত্র জানায়, নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া বা জরিমানা করা হবে। গ্লোবাল রোড সেফটি ইনিশিয়েটিভের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

দেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ২০২৪ সালের ৭ মে গতিসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে মহাসড়ক, শহর এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকার সংলগ্ন সড়কের জন্য গতিসীমা নির্ধারণ করা হয়।

গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্পটি বাস্তবায়নের জন্য সিএমপিকে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) সাতটি লেজার স্পিড ক্যামেরা দিয়েছে।

স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু দেওয়া হয়েছে।

গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেয় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। প্রশিক্ষণ শেষে সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা দেওয়া হয়। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতি শনাক্ত করা এবং নির্ধারিত গতিসীমা অতিক্রমকারী গাড়ি চিহ্নিত করা যাবে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, সড়কে আইন প্রয়োগে পুলিশ কর্মকর্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে। নগরের সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement