আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সংঘাত নিরসনে আলোচনা ইতিবাচকভাবে এগোলে এবং একটি শক্ত চুক্তি স্বাক্ষরে তেহরান রাজি থাকলে ইরানে মার্কিন বাহিনীর নতুন করে

2026-11-09T15:06:25+06:00
2026-11-09T15:06:25+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা কম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম 
⏲
ফাইল ছবি
সংঘাত নিরসনে আলোচনা ইতিবাচকভাবে এগোলে এবং একটি শক্ত চুক্তি স্বাক্ষরে তেহরান রাজি থাকলে ইরানে মার্কিন বাহিনীর নতুন করে সামরিক অভিযান পরিচালনা করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি (সম্ভাব্য নতুন হামলা) নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। সহজ কথায়, (ইরান চুক্তি স্বাক্ষরে রাজি থাকলে) এমন হামলার প্রয়োজন পড়ার সম্ভাবনা খুবই কম।’

তবে সিএনএন সাক্ষাৎকারের মূল প্রশ্নের কথা উল্লেখ না করলেও ট্রাম্প সতর্ক করে জানান, হামলা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের চিহ্নিত করা সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের ৩৮টি সেতু।  ট্রাম্পের ভাষায়, ‘আমরা আক্ষরিক অর্থেই এক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলো ধ্বংস করে দিতে পারি।’

একই দিনে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে তেহরানে উন্নত অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ ঠেকাতে সামরিক অভিযান ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে।

এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরান যুদ্ধকে চিহ্নিত করেছেন ট্রাম্প নিজেই। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা লেখেন, আমরা হেরেছি কারণ আমরা যুদ্ধ করছি।

ভ্যান্সের এই মন্তব্য প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকেই পছন্দ করেননি।

অন্যদিকে, নির্বাচনের সঙ্গে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের তিনি বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দেশের জন্য দীর্ঘস্থায়ী একটি বাস্তব হুমকি শনাক্ত করেছিলেন এবং তিনি তার মোকাবিলা করেছেন।

কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করে রুবিও আরও যোগ করেন, প্রেসিডেন্ট সবসময়ই যেকোনো সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে পছন্দ করেন; দুর্ভাগ্যবশত, সবসময় তা সম্ভব হয় না। তবে যদি এমন কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই তা খতিয়ে দেখব। বর্তমানে এই প্রচেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ ইরানের দাবিগুলো কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কিছু ক্ষেত্রে সেগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর এবং অবাস্তব।

উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প নির্বাচন শেষে ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেও বাস্তবে এখনও তেমন পদক্ষেপ দেখা যায়নি। তবে মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়ে রেখেছে ইরান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement