হুতিদের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে

2026-11-08T14:23:57+06:00
2026-11-08T14:23:57+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হুতিদের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:২৩ পিএম 
⏲
এআই নির্মিত প্রতীকী ছবি/সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দু’টি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এর আগে পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানান তিনি।

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। গত মাসে রাজধানী সানাসহ হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী।

এদিকে শনিবার সানার কাছে আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে আট নারী ও ১৩ শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। 

তবে হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। হতাহতের এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ২৪ ঘণ্টায় সানা ও আরও সাতটি প্রদেশে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি জোট। সংঘাত শুরুর পর থেকে হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৯টিতে। পাল্টা জবাবে সৌদি আরামকোর তেল স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের দুই পাশের সামরিক অবস্থান লক্ষ্য করে ছয়টি অভিযান চালানোর দাবি করেছে হুতিরা।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement