অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানে আগামী ৯ নভেম্বর রাতে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওইদিন মধ্যপ্রাচ্যে নতুন চাঁদের জন্ম তথা

2026-11-06T20:39:24+06:00
2026-11-06T20:39:24+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইরানে আগামী ৯ নভেম্বর রাতে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওইদিন মধ্যপ্রাচ্যে নতুন চাঁদের জন্ম তথা অমাবস্যা থাকায় অন্ধকার আকাশকে অভিযানের জন্য কাজে লাগাতে চায় মার্কিন বাহিনী।

শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত বুধবার ও বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ৯ নভেম্বর নিয়ে আলোচনা হয়, কারণ ওইদিন মধ্যপ্রাচ্যে অমাবস্যার কারণে আকাশে চাঁদের আলো থাকবে না।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে নতুন চাঁদের জন্ম হবে, যার অর্থ চাঁদের আলো অত্যন্ত কম থাকবে এবং সামরিক অভিযানের জন্য এই অন্ধকার আকাশ আদর্শ সময়।

এদিকে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, (ইরান নিয়ে) আমি এখন সিদ্ধান্ত নেব। আমরা কী যুদ্ধ আরও চালিয়ে নেব, হামলা চালাব? নিশ্চিত করতে যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং এটি আর সক্রিয় হবে না?

প্রয়োজন হলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে ট্রাম্প আরও বলেন, আমি চাইব না ইরানের বাকি অংশ ধ্বংস করে দিতে। তবে আমার মনে হয় এটি করতে হবে। এ ব্যাপারে আপনারা শিগগিরই জানতে পারবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের
এআই ব্যবহারে অনুমতি না দিলে গুগল সার্চও বন্ধ শিক্ষার্থীদের
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ
অমাবস্যার অন্ধকারে ইরানে ৯ নভেম্বর হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সর্বাধিক পঠিত 

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
দিনাজপুরে তারুণ্য মেলা-২০২৬ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন
অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর সুদৃঢ় অবস্থান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement