রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন

রিফাত বিন ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের

2026-11-04T17:12:38+06:00
2026-11-04T17:19:40+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
রিফাত বিন ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৫:১৯ পিএম
⏲
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় তারাবো পৌরসভা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

তারাবো পৌরসভা বিএনপি নেতা শাহিন ভূঁইয়া স্বপনের নেতৃত্বে বরপা এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে এটি তারাবো পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুলতা-গাউছিয়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যেই তাঁদের এ আয়োজন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মাঠে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তাঁরা।

মোটরসাইকেল শোডাউন শেষে ভুলতা-গাউছিয়া এলাকার রান্নার গল্প রেস্টুরেন্টে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে সম্প্রদায়ের ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement