সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার

2026-11-04T17:08:13+06:00
2026-11-04T17:08:13+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ১৫ বছর বয়সী ছেলে হাসিবুর শেখ আহত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় হাসানুর শেখের স্ত্রী ছাইরা বেগম (৩২) বাড়ির উঠানে নতুন লাগানো সুপারি গাছে পানি দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত জব্বার শেখের ছেলে হাসদেল শেখ (৫৫), তাঁর দুই ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানম এবং স্ত্রী এতে বাধা দেন। সুপারি গাছ বড় হলে তাঁদের উঠানে ছায়া পড়বে—এমন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হাসদেল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা রামদা, সড়কি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুর শেখ ও তাঁর ছেলে হাসিবুরের ওপর হামলা চালান। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুর শেখকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুল্লাহ হিমেল জানান, হাসানুর শেখের শরীরের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে সম্প্রদায়ের ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement