ময়মনসিংহে পর্যটন নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ঐতিহ্যবাহী ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
রাউন্ড টেবিল বাংলাদেশ ও সিটি কলেজিয়েট স্কুলের আয়োজনে এবং পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান।
সিটি কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাংস্কৃতিক কর্মী কবি আলী ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে দুই জাপানি নাগরিক অংশ নেন। তাঁদের উপস্থিতি ও আলোচনায় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, লায়ন মোঃ ইউসুফ আলী রিমন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ