কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘হতে চাই না বিয়ের পাত্রী, থাকতে

2026-11-04T18:08:18+06:00
2026-11-04T18:08:18+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন সচেতনতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘হতে চাই না বিয়ের পাত্রী, থাকতে চাই স্কুলছাত্রী’ এবং ‘আঠারো বছরের আগে বিয়ে নয়, কুড়িতে বুড়ি নয়—কুড়ির আগে সন্তান নয়’ প্রতিপাদ্যে বুধবার (৪ নভেম্বর) কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বেসরকারি এনজিও প্রশিকা মানবিক উন্নয়ন সংস্থার কালকিনি উন্নয়ন অফিস।

প্রশিকা মাদারীপুর মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

সভায় শিক্ষার্থীদের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে ছাত্রীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকার ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ স্বাস্থ্য, উন্নত ভবিষ্যৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীজীবন থেকেই সমাজসচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

একনেকে ৫৮,০৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পাহাড়ে নির্যাতন, নিহত ২
গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে সম্প্রদায়ের ৯ পরিবারের ঘর পুড়ে ছাই
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল নিয়ে সচেতনতামূলক সভা
নীলফামারী জনতা ব্যাংক শাখার আমানত ১০০ কোটি টাকা ছাড়াল

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
রূপগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement