যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুই কক্ষের নিয়ন্ত্রণই পেল ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা

2026-11-04T15:04:16+06:00
2026-11-04T15:04:16+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুই কক্ষের নিয়ন্ত্রণই পেল ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এর ফলে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাধার মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে এবং সিনেটের ১০০টির মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ হয়। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদের জন্যও নির্বাচন অনুষ্ঠিত হয়।

আল জাজিরার সর্বশেষ নির্বাচনী ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। এ সময় পর্যন্ত রিপাবলিকানরা পায় ১৩৪টি আসন এবং বেশ কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল।

অন্যদিকে, সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। তারা পেয়েছে ৫৪টি আসন, যেখানে রিপাবলিকানদের আসনসংখ্যা ৪২। সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ৩৫টিতে ভোট হয়। বাকি আসনগুলোর মধ্যে আগের ৩৪টি ডেমোক্র্যাটপন্থী এবং ৩১টি রিপাবলিকানপন্থী সদস্যদের নিয়ন্ত্রণে ছিল।

এদিকে গভর্নর নির্বাচনেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিবেদন প্রস্তুত করার সময় পর্যন্ত দলটির প্রার্থীরা ২৫টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকানরা জয় পেয়েছেন ১৯টিতে এবং ছয়টি অঙ্গরাজ্যের ফলাফল তখনো ঘোষণা করা হয়নি। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মেলেনি স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণের পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement