হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা,

2026-11-04T15:27:01+06:00
2026-11-04T15:27:01+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম 
⏲
ফাইল ছবি
দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি দুজনের একজন সিলেট এবং অন্যজন খুলনা বিভাগের। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।   

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।

চলমান প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।   

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
মাগুরায় স্বর্ণ ডাকাতি ও শাকের হত্যা মামলায় গ্রেপ্তার ১১
নার্স রিমার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
রাণীনগরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement