বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে যাত্রীপক্ষের সঙ্গে মারামারির ঘটনায় সোহেল (২৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

2026-11-03T16:48:19+06:00
2026-11-03T16:48:19+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
⏲
যাত্রীর সঙ্গে মারামারিতে প্রাণ গেল অটোরিকশাচালকের।
কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে যাত্রীপক্ষের সঙ্গে মারামারির ঘটনায় সোহেল (২৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঝলম বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামের পশ্চিমপাড়ার নাজিম আলী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আবু তাহের ও পারুল আক্তারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝলম বাজারে অটোরিকশার ভাড়া নিয়ে চালক সোহেলের সঙ্গে এক যাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে যাত্রীপক্ষের দুই-তিনজনের সঙ্গে তাঁর হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে সোহেল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাথি আক্তার অভিযোগ করে বলেন, “ভাড়ার টাকা খুচরা দেওয়া নিয়ে যাত্রী আমার স্বামীর সঙ্গে তুই-তুকারি করে কথা বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যাত্রীর ভাইসহ দুজন মিলে আমার স্বামীকে মারধর করেন। আমার স্বামী মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁরা মারধর বন্ধ করেননি। পরে আশপাশের লোকজনের কাছে শুনতে পাই, আমার স্বামী মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আমার একমাত্র আট মাসের একটি সন্তান রয়েছে। এই সন্তানকে নিয়ে আমি এখন কী করব, কিছুই বুঝতে পারছি না। আমি আমার স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঝলম বাজারে অটোরিকশার ভাড়া নিয়ে এক যাত্রীর সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অটোরিকশাচালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ২৫ বছর বয়সী সোহেলের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আট মাসের শিশুকন্যা ও স্ত্রীকে রেখে তাঁর এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও শোক ও উত্তেজনা বিরাজ করছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
কড়াইল বস্তিতে মাদক জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement