বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দিতে হবে চট্টগ্রাম বন্দরকে

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দিতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

2026-11-03T16:29:23+06:00
2026-11-03T16:29:23+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চসিকের যুগান্তকারী অর্জন
বছরে ২২৪ কোটি টাকা গৃহকর দিতে হবে চট্টগ্রাম বন্দরকে
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বছরে ২২৪ কোটি টাকা গৃহকর হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দিতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গৃহকর নির্ধারণ নিয়ে আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছে। আগের বছরের বকেয়াসহ ২০২৬-২৭ অর্থবছরে বন্দরের কাছে চসিক পাবে ২৫৫ কোটি টাকা।

সোমবার (২ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সংক্রান্ত আপিল শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।

চসিকের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন জানান, চসিক গৃহকর নির্ধারণের জন্য বন্দরের অ্যাসেস ভ্যালু বা মূল্যায়িত সম্পত্তির মূল্য ১ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করেছিল। এর ভিত্তিতে বার্ষিক গৃহকর আসে ২৬৪ কোটি টাকা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে চসিকের কাছে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। তবে করপোরেশনের শুনানিতে গৃহকর কমানো হয়নি।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত করের ৭০ শতাংশ জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী ১৯৮ কোটি টাকা জমা দিয়ে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে ১৫ শতাংশ কর রহিত করা হয়। এতে বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয়েছে ২২৪ কোটি টাকা।

একেএম সালাহউদ্দিন আরও জানান, আগে চট্টগ্রাম বন্দর থেকে সিটি করপোরেশন বছরে ৪৫ কোটি টাকা গৃহকর পেত। সারচার্জ বাদ দিলে প্রকৃত গৃহকর আদায়ের পরিমাণ ছিল ৩৫ কোটি টাকা।

চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বন্দরের সঙ্গে তার ব্যক্তিগত কোনো ব্যবসা নেই। তাই বন্দরের প্রতি তার কোনো ব্যক্তিগত দুর্বলতাও নেই। তিনি চেয়েছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন তার ন্যায্য পাওনা বুঝে পাক। এ বিষয়ে তিনি অনড় ছিলেন। শেষ পর্যন্ত চসিক তার ন্যায্য পাওনা পাচ্ছে, যা সিটি করপোরেশনের ইতিহাসে একটি রেকর্ড।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁরা এখনো চূড়ান্ত রায়ের বিস্তারিত পাননি। তাই এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছেন না।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
কড়াইল বস্তিতে মাদক জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement