পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

2026-11-03T16:25:34+06:00
2026-11-03T16:25:34+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নেছারাবাদ (স্বরূপকাঠী) ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সভায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সভায় নেছারাবাদ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

সভা দুটি সঞ্চালনা করেন ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ সমস্যা। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের ওপর গুরুত্ব দেন তাঁরা। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকবিরোধী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন সংগঠনটির জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, নেছারাবাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল হাসান, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা এস এম আনোয়ারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
কড়াইল বস্তিতে মাদক জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসকের পর্যালোচনা সভা
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement