প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

‎প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর

2026-11-01T20:48:58+06:00
2026-11-01T20:48:58+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‎প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। রাজধানীর শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীর অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড।
‎
রোববার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক, প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির, পরিচালক রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।
‎
‎সামিটে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিভিন্ন অধিবেশন ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। পাশাপাশি আয়োজন করা হবে গ্লোবাল হেলথ সামিট ২০২৬। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
‎
‎সংগঠনটির সভাপতি মোহা. সাহিদুজ্জামান টরিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাঁদের মধ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, প্রযুক্তিবিদ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। পেশা ও আর্থিক অবস্থান নির্বিশেষে সব প্রবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করতে চায় এনআরবি ওয়ার্ল্ড। প্রবাসীদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়, তাঁদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগও দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।
‎
‎তিনি জানান, এনআরবি ওয়ার্ল্ডের উদ্যোগের সূত্রপাত ২০১৪ সালে সিঙ্গাপুরের শাংগ্রি-লা হোটেলে ওয়ার্ল্ড বিজনেস সামিট আয়োজনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে ২০১৭ সালে বাংলাদেশে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০১৯, ২০২০ ও ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে সংগঠনটির আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে সংগঠনটি।
‎
‎সংবাদ সম্মেলনে সরকারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ঘোষিত ১ দশমিক ৫ শতাংশ পরামর্শক ফি বা কমিশনের প্রণোদনার বিষয়টিও তুলে ধরা হয়। এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে আয়োজকরা জানান, আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখতে পারেন। তবে এ জন্য বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং প্রবাসীদের সম্পত্তি ও আর্থিক লেনদেনসংক্রান্ত বৈধ স্বার্থ সুরক্ষা জরুরি।
‎
‎সামিটে দেশের নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণেরও প্রত্যাশা করছেন আয়োজকরা। সম্মেলন উপলক্ষে কয়েকটি আন্তর্জাতিক প্রকাশনা প্রকাশের পাশাপাশি ২০২৬-২০২৮ মেয়াদের এনআরবি ওয়ার্ল্ডের নির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
‎
‎সামিটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিভিন্ন দেশ সফর করেছেন। জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় প্রবাসী সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন তাঁরা। যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যারিসেও সামিট উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
‎
‎আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের ব্যবসায়ী সমাজ ও নীতিনির্ধারকদের কার্যকর যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি নতুন বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারিত হবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট
ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি
চট্টগ্রামে মার্কিন নৌজাহাজ ‘ওয়ারিয়র’, কাল থেকে যৌথ মহড়া
শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement