ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানের দেওয়া কয়েকটি শর্ত মেনে নেওয়া হলে আগামী দুই দিনের মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে

2026-11-01T16:29:12+06:00
2026-11-01T16:29:12+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইরানের দেওয়া কয়েকটি শর্ত মেনে নেওয়া হলে আগামী দুই দিনের মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইরানের পক্ষ থেকে জানানো শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রাথমিক সাত দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। তবে কাতারের পক্ষ থেকে সময়সীমা কমিয়ে পাঁচ দিন বা তার নিচে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি কাতারের প্রতিনিধিদলের তেহরান সফরের সময় এ নিয়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত দুই দিনে পরিকল্পনা বাস্তবায়নের একটি রূপরেখা তৈরি করা হয়েছে।

এই রূপরেখা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

আব্বাস আরাগচি জানান, ইরানের অন্যান্য শর্তের মধ্যে রয়েছে গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ার পর থেকে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল করা এবং কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দ করা অর্থ ছাড় করা।

এ ছাড়া ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, অন্য সব নৌপথ বন্ধ ঘোষণা এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

তবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সম্মতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement