কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের নতুন দল পাঠানো হচ্ছে।এ

2026-11-01T17:06:54+06:00
2026-11-01T17:06:54+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম 
⏲
ছবি: আইএসপিআর
ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের নতুন দল পাঠানো হচ্ছে। 

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। 

অনুষ্ঠান শেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ বর্তমানে ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে ‘মনুস্কো’ (MONUSCO) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমানের নেতৃত্বে ‘ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩’ বইটি তাঁদের স্থলাভিষিক্ত হবে।

ইতিমধ্যে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাকি ১১২ জন সদস্য আগামী ৪ নভেম্বর ২০২৬ কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের কোম্পানিগুলোকে স্পিকারের আমন্ত্রণ
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement