আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

আশুলিয়া প্রতিনিধি

সারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনের মুখে নিরাপত্তা

2026-11-01T16:09:34+06:00
2026-11-01T16:09:34+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনের মুখে নিরাপত্তা বিবেচনায় আশুলিয়ার অন্তত ৫০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম পোশাক কারখানা, ট্রাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। পরে তাঁদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন।

বেলা ১২টার দিকে শ্রমিকরা নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে- ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া বন্ধ করা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। এর মধ্যে প্রধান দাবি হলো ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা। এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে দাব আদায়ে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজও সড়কে নেমেছেন।’

পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। আন্দোলনের মুখে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement