মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ৯

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময়

2026-11-01T16:04:40+06:00
2026-11-01T16:04:40+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ৯
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, একই দিন রাত ২টার দিকে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ডের একটি জাহাজ।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পাচারে ব্যবহৃত বোটসহ নয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement