দিনাজপুর ধান-চাল ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের (২৪ মাস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির

2026-11-01T16:19:30+06:00
2026-11-01T16:19:30+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর ধান-চাল ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের (২৪ মাস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ধান-চাল ব্যবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার এবং দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর মোর্শেদ নবনির্বাচিত ১১ সদস্যকে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য দিনাজপুরের নির্বাচন কর্মকর্তা আতাউল হক এবং দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শপথ গ্রহণকারী ১১ সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন মো. মোকাদ্দেছুর রহমান তুহিন, সিনিয়র সহসভাপতি মো. হোসেন আলী, সহসভাপতি মো. খাতির আলী, সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. মাহামুদুর রশিদ, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল এবং দপ্তর সম্পাদক মো. শাহানুর আলম। নির্বাহী সদস্য হয়েছেন মো. ইয়াহিয়া সরকার, মো. সাব্বিরুজ্জামান ও শান্তনু কুমার বসাক।

উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত ২৪ অক্টোবর শনিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৫ জন সদস্যের মধ্যে ৭৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement