ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ধর্মীয় নৈতিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রা. এর প্লে-পঞ্চম শ্রেণীতে জেনারেল সহ ৭০

2026-11-01T17:39:47+06:00
2026-11-01T17:39:47+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম 
⏲
মাদ্রাসা আবু হুরায়রা রা. এবং ইতমিনান বালিকা হিফজুল কুরআন মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।
রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ধর্মীয় নৈতিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রা. এর প্লে-পঞ্চম শ্রেণীতে জেনারেল সহ ৭০ জন হাফেজে কোরআন সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জমকালো পরিবেশে এই অনুষ্ঠান হয়। এ সময় ইতমিনান বোর্ড কর্তৃক পরিচালিত মাদ্রাসা আবু হুরায়রা রা. এবং ইতমিনান বালিকা হিফজুল কুরআন মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান করা হয় এবং হাফেজে কোরআনের পিতাদেরকে সম্মান সূচক পদক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী। 

হাফেজে কোরআনদের পাগড়ি পরিধান করান ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আল্লামা মুফতি মুহিবুল্লাহিল বাকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। 

উল্লেখ থাকে যে, ডেমরা থানা এলাকায় এই প্রতিষ্ঠানের ১১ টি শাখা রয়েছে যেখানে ২৫ শতাধিক শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেণী নূরানী থেকে কাফিয়া জামাত পর্যন্ত অধ্যায়ন করছে। বাংলাদেশে এই প্রথম হিফজ শিক্ষার সাথে জেনারেল শিক্ষা সমন্বয় করে এ পর্যন্ত ৭০০ শিক্ষার্থী হাফেজ হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে ৭০ জন শিক্ষার্থী প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝে জেনারেল সহ হাফেজ হয়েছে। 

ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও ন্যাশনাল কারিকুলাম এর সমন্বয়ে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসা আবু হুরায়রা একাধিকবার মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বেশ কয়েকবার মেধা তালিকায় ছিল এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের কোম্পানিগুলোকে স্পিকারের আমন্ত্রণ
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement