ঢাবি এমপিএ অ্যালামনাইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী

2026-11-01T17:02:03+06:00
2026-11-01T17:02:03+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান
ঢাবি এমপিএ অ্যালামনাইয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম 
⏲
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধীন মাস্টার অব প্রফেশনাল অ্যাকাউন্টিং (এমপিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মেহেদী হায়দার চৌধুরী সভাপতি এবং এইচ এম নুরুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. জাকির হোসেন এফসিএস ও মীর জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সম্পাদক সৈয়দ আল হাদী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মোসলেহ উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক অনুপ কুমার রায়, প্রকল্প সম্পাদক সাবরিনা ইসলাম পপি, সদস্যপদ উন্নয়ন সম্পাদক আব্দুল আহাদ পাঠান, কল্যাণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক পল্লব কুমার মহালানবিশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি হালদার, ক্রীড়া সম্পাদক মো. আলামিন, সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার মল্লিক এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোফাকখারুল ইসলাম পারভেজ, মো. ফয়েজ আহমেদ, মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সরজিৎ কুমার সাহা, এম এ কুদ্দুস ও মোহাম্মদ সোলায়মান উদ্দিন।

কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দ জানান, এই নতুন নেতৃত্ব অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেবে এবং হিসাববিজ্ঞান পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলবে। তাঁদের মূল লক্ষ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ও করপোরেট নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন করা। পাশাপাশি আর্থিক খাতে কর্মরত গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার উন্নয়ন, পেশাদার নেটওয়ার্কিং এবং সম্মিলিত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেবেন তাঁরা।

অ্যালামনাই প্রতিনিধিরা জানান, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি সক্রিয় প্ল্যাটফর্ম তৈরি করা যা আমাদের অ্যালামনাইদের সহায়তা করার পাশাপাশি প্রিয় বিভাগের উন্নয়নে অবদান রাখবে।’ 

আগামী মাসগুলোতে মেন্টরশিপ প্রোগ্রাম, প্রফেশনাল ওয়ার্কশপ এবং নেটওয়ার্কিং ইভেন্টসহ বিভিন্ন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।

ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্বে থাকা তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন এমপিএ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী। কমিশনের অন্য সদস্যরা হলেন- অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার এবং অধ্যাপক আমিরুস সালাত। বিজ্ঞপ্তি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪ মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়ালো
৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের কোম্পানিগুলোকে স্পিকারের আমন্ত্রণ

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement