শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরির সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশকে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান

2026-10-31T19:01:25+06:00
2026-10-31T19:01:25+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
⏲
প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরির সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশকে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, বরং নিজেরাই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। বাংলাদেশকেও এ সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করা জরুরি। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরে কার্নিভালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং প্রকল্প উপস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। এ ছাড়া কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

গত ২৯ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে উৎসবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কার্নিভালে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, বিশ্লেষণমূলক কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নিজেদের তৈরি প্রকল্প উপস্থাপনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায় তারা।

এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে উৎসবে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এ জন্য একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাস রাখা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ এবং উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। তিন দিনের বিভিন্ন আয়োজন শেষে শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের
ব্যাটিং ধসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ
নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
‘সারাদেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে’

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement