‘সারাদেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে’

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে, সংস্কার

2026-10-31T18:16:56+06:00
2026-10-31T18:16:56+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জামায়াত আমির
‘সারাদেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে, সংস্কার করতে হবে।

ফরিদপুরের ভাঙ্গায় ১১-দলীয় ঐক্যজোটের ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া’ লংমার্চের পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে লংমার্চের বহরটি ভাঙ্গায় পৌঁছায়। পরে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির।

পথসভায় শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। আমরা সাত দফা নিয়ে রাস্তায় নেমেছি।

মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা কি আমাদের সঙ্গে আছেন? উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে উত্তর দিলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে খুলনা অভিমুখে রওনা হন।

উল্লেখ্য, চট্টগ্রাম ও রংপুরের পর এবার গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করছে ১১-দলীয় ঐক্যজোট। তাদের সাত দফা দাবির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

লংমার্চে জামায়াতের আমিরের সঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের
ব্যাটিং ধসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ
নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
‘সারাদেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে’

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement