সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ পিছিয়ে

সিলেট অফিস

সারাদেশ

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে সিলেটের মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এর ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে। সিলেট শিক্ষা

2026-10-31T16:39:23+06:00
2026-10-31T16:51:16+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ পিছিয়ে
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৪:৫১ পিএম
⏲
সংগৃহীত ছবি
এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে সিলেটের মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এর ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে। সিলেট শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। আর ছেলেদের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট শিট বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

এবার সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০।  মোট পরীক্ষার্থী ছিল ৭১ হাজার ৮৯৩ জন। তাদের মধ্যে মেয়ের সংখ্যা ৪২ হাজার ৯৫৮, আর ছেলেদের সংখ্যা ২৮ হাজার ৯৩৫, গড় পাসের হার ৪৮ দশমিক ৭২।

ছেলেদের মধ্যে মোট কৃতকার্য হয়েছে ১৪ হাজার ৯৬ জন। আর মেয়েদের মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন, গড় পাসের হার ৫২ দশমিক ৩৮।

মেয়েদের মধ্যে আবার সবচেয়ে বেশী পরীক্ষার্থী ছিল মানবিক বিভাগে, ৩০ হাজার ৪১৩ জন। এ বিভাগ থেকে ৪৯ দশমিক শূন্য ১ গড়ে পাস করেছে ১৪ হাজার ৯০৫ জন।

মানবিকে অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা ১৮ হাজার ৯৪৬ জন। এরমধ্যে ৪১ দশমিক ৯২ গড়ে পাস করেছে ৭ হাজার ৯৪৩ জন। ছেলে-মেয়ে উভয় মিলিয়ে মানবিক বিভাগে গড় পাসের হার ৪৬ দশমিক ২৯।

বিজ্ঞান বিভাগেও ছেলেদের চেয়ে বেশী মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সংখ্যা ৮ হাজার ৩৫৫। আর ছেলেদের সংখ্যা ৫ হাজার ৯৯৮। এ বিভাগে আবার মেয়েদের তুলনায় ছেলেদের পাসের হার বেশী। ৭০ দশমিক ৬৪ গড়ে পাস করেছে ৪ হাজার ২৩৭ জন। আর মেয়েদের মধ্যে ৬৭ দশমিক শূন্য ৪ গড়ে পাস করেছে ৫ হাজার ৬০১ জন। উভয় মিলে গড় পাসের হার ৬৮ দশমিক ৫৪।

বাণিজ্য বিভাগে অংশগ্রহণকারী  ৮ হাজার ১৮১ জনের মধ্যে ছেলে ৩ হাজার ৯৯১ জন। আর মেয়ে ৪ হাজার ১৯০ জন। এদের মধ্যেও সাফল্যে গড়ে সামান্য এগিয়ে ছেলেরা। তাদের মধ্যে পাসের  হার ৪৮ দশমিক শূন্য ১ শতাংশ। মেয়েদের মধ্যে পাসের হার ৪৭ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে সম্মিরিত পাসের গড় ৪৭ দশমিক ৮১।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফল খারাপ হওয়ার পেছনে অনিয়মিত পরীক্ষার্থীদের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন। তিনি বলেছেন, এবার বোর্ডে ১৯ হাজার ৭৬০ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। তাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৬৫১ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফল বিপর্যয় প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এইবার ২১ বছরের মধ্যে এইবারই রেজাল্টে ধস নেমেছে আপনারা যেটা বলছেন, আসলে আমি ওইভাবে বিশ্লেষণ করব না, আমি ধসের কথা বলব না। এবার যেটা হলো, যেমন আমরা এসএসসিতেও দেখেছি, আমাদের রেজাল্ট কিন্তু ওইভাবে আর যে আমি পরীক্ষার হলে বসলেই আমি পরীক্ষায় পাস করব, সেটা কিন্তু না। আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মানদণ্ড কিন্তু এখানে নির্ধারণ হচ্ছে।’

উল্লেখ্য, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। অনিয়মিত পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৭৬০ জন, যাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৬৫১ জন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘সারাদেশের কোমর ভাঙা, মেরামত করতে হবে’
ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন রোববার
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৯
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ পিছিয়ে

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement