‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। সরকারি সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) চান্দিনা উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টস (এসপিএ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে অংশ নেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইঞ্জারুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, মহাসচিব মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের সদস্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন একতা-সততা সার্ভিসের পরিচালক কে এম জামাল হোসেন ও মো. কামাল মুন্সী, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা, স্থানীয় সাংবাদিক এবং বাসস্ট্যান্ডের পরিবহনশ্রমিকেরা।
প্রতিনিধি/আরএইচ