সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় পুলিশের অপর দুই

2026-10-29T16:16:20+06:00
2026-10-29T16:16:20+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:১৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় পুলিশের অপর দুই সদস্য কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

মামলার অন্য তিন আসামি বহিষ্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার প্রধান আসামি ও কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও পলাতক রয়েছেন। তিনি ৫ আগস্টের পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। পরে তাঁর জামিন স্থগিত করে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশ অমান্য করে তিনি এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনার প্রতিবাদে সে সময় সিলেটের রাজপথ উত্তাল হয়ে ওঠে।

ঘটনার পরপরই আকবর পালিয়ে যান। পরে কানাইঘাটের দনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে দেশি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
রৌমারীতে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেপ্তার
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে সচেতনতা গুরুত্বপূর্ণ: চসিক প্রশাসক
চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, অর্থ দেবে চসিক

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement