শ্রীপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর)

2026-10-29T16:19:36+06:00
2026-10-29T16:19:36+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মো. শামসুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়ারটেকার আবদুল খালেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আগামীকাল মাগুরা মডেল মসজিদে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রৌমারীতে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেপ্তার
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে সচেতনতা গুরুত্বপূর্ণ: চসিক প্রশাসক
চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, অর্থ দেবে চসিক
ফেনীতে স্পিডব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement