চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, অর্থ দেবে চসিক

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের ডায়ালাইসিস সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের

2026-10-29T16:55:55+06:00
2026-10-29T16:55:55+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, অর্থ দেবে চসিক
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের ডায়ালাইসিস সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রয়োজনে চসিকের পক্ষ থেকেও আর্থিক তহবিল দেওয়া হবে জানিয়ে রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে 'দ্য স্টাডি লাউঞ্জ' ও 'দ্য প্রেয়ার হল'-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানান, আগামী ২০২৭ সালের মাঝামাঝি (জুন-জুলাই) চমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ওই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া পর্যন্ত বর্তমানে চলমান সেবা নিরবচ্ছিন্ন রাখতে চসিক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন মিলে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে কোনো বাজেট বা সহায়তা সংকট তৈরি হলেও চসিক পাশে দাঁড়াবে।

নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে চসিক প্রশাসক আরও জানান, হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণের পরিচ্ছন্নতা এবং সবুজায়নে সিটি কর্পোরেশনের বিশেষ দল কাজ করছে। ইতোমধ্যেই ১০ জন অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী সেখানে নিয়োজিত করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নোয়াখালীতে দেশি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
রৌমারীতে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেপ্তার
ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে সচেতনতা গুরুত্বপূর্ণ: চসিক প্রশাসক
চমেকে বন্ধ হচ্ছে না ডায়ালাইসিস সেবা, অর্থ দেবে চসিক

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement