মাদারীপুরে তাইজুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত তাইজুল সরদারের হত্যাকারীদের গ্রেপ্তার

2026-10-29T15:09:26+06:00
2026-10-29T15:09:26+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে তাইজুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত তাইজুল সরদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

নিহত তাইজুল সরদার (২৬) শহরের কুলপদ্দি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রুস্তম সরদারের ছেলে। তাঁর হত্যাকাণ্ডের খবর জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ছবি সংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। এ সময় তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং ঝাড়ু প্রদর্শন করেন। মিছিলে জেলা গোয়েন্দা সংস্থার সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকেরাও উপস্থিত ছিলেন।

পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচারের দাবিতে জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন নিহতের পরিবারের সদস্যরা। এ সময় বক্তব্য দেন আঃ ছোবহান সরদার, ইদ্রিস আলী মিলন সরদার, রাসেল মাতুব্বর, আলোক হাওলাদার, মিন্টু ধুনকী, হাসিয়া বেগমসহ আরও অনেকে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে তাঁর সহযোগী মিরাজ, আজিম, মহসিন, জহির, রিপনসহ অন্যরা কালিগঞ্জ বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাইজুল সরদারকে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেন তাঁরা।

তবে হত্যার অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের বক্তব্য অনুযায়ী, তাইজুল সরদার নিহত হওয়ার দিন কয়েকজন সঙ্গী নিয়ে বোরকা পরে সাবেক চেয়ারম্যান মিলন সরদারকে হত্যার উদ্দেশ্যে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি থেকে ইজিবাইকে করে কালিগঞ্জ বাজারে যান। সেখানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করলে বাজারের লোকজন ও উত্তেজিত জনতা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল জনতার হাতে ধরা পড়েন। এ সময় এলোপাতাড়ি মারধরে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার কয়েক দিন পর সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। হত্যাকাণ্ড ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
গাইবান্ধায় মাকে মৃত দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ
গাইবান্ধায় ২৮ অক্টোবরের ঘটনার বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
মাদারীপুরে তাইজুল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement