এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক

2026-10-30T16:02:04+06:00
2026-10-30T16:02:04+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) এবং educationboardresults.gov.bd (https://educationboardresults.gov.bd)।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। পরে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC Dha 123456 2026। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সিলেটে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ পিছিয়ে
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ইতিহাসের সর্বনিম্ন
এবারও দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement