২৯ নয়, এইচএসসির ফল ৩১ অক্টোবর

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বাংলাদেশ

2026-10-27T16:15:32+06:00
2026-10-27T16:15:32+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
২৯ নয়, এইচএসসির ফল ৩১ অক্টোবর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম 
⏲
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বে ২৯ অক্টোবর ফল প্রকাশের পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে থাকায় ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা ও অনুমোদন প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতেই তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২৯ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের সম্মতির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এ বছর ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এবারই প্রথম নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement