লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও পদায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে চালু করা স্বচ্ছ প্রক্রিয়াকে

2026-11-01T15:47:58+06:00
2026-11-01T15:47:58+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম 
⏲
গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি ও পদায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে চালু করা স্বচ্ছ প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ছিল। তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করে কীভাবে একটি স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তা বিবেচনা করেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছু গণমাধ্যম এটিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার বা মন্ত্রণালয় কোনো ভালো উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে এর ইতিবাচক দিকগুলো সংবাদে যথাযথভাবে উঠে আসে না। ব্যক্তিগত তদবির বা প্রভাব যেন বদলি ও পদায়নের ক্ষেত্রে কাজ না করে, সে জন্য সাংবাদিকদের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়েছে। ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়নে এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু মানবিক বিবেচনার বিষয়ও থাকে, যা আমরা বিবেচনায় নিয়েছি। সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কোনো কোনো গণমাধ্যমে দেখা গেছে, যা সবার জন্য কষ্টদায়ক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কে এম ওবায়দুর রহমান শাহীন এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গনীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংস্থার সভাপতি মোসা. আছিয়া আক্তার, নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন ও সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, মামুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের ফাঁকে সংস্থার সভাপতি মোসা. আছিয়া আক্তারের বিশেষ ঘোষণায় মহাসচিব মো. আলমগীর গনীকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি এবং নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব করা হয়।

সমাবেশে সংস্থার সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপহার, সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হ্যালোইন লুকে অপু বিশ্বাস
যে কারণে ১৫ মিনিটের মধ্যে প্রেমিককে বিয়ে করেন হিনা
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
‘ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবো’

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement