ঢাকার ৭ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চালু

দেশবার্তা ডেস্ক

জাতীয়

রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা নগরের সাতটি

2026-11-01T14:13:31+06:00
2026-11-01T14:13:31+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ঢাকার ৭ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চালু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা নগরের সাতটি রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস পরিচালনা শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, আমরা সবাই ভালো কাজের প্রত্যাশা করি। ঢাকা নগরীর বিশৃঙ্খলা, অসহনীয় যানজট এবং নগরবাসীর জীবন ও সম্পদের অনিরাপত্তার অবসান চাই।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগের প্রতিবদন উল্লেখ করে তিনি জানান, ঢাকা নগরে এখন প্রায় ৩ কোটি ৬৪ লাখ থেকে পৌনে ৪ কোটি মানুষ বাস করেন। এই বিপুল জনগোষ্ঠীর নগরে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন খাতে আমূল পরিবর্তন আনা জরুরি।

ঢাকার সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার উপায় তুলে ধরে তিনি আরও বলেন, প্রশাসনিক কর্তৃপক্ষের (বিআরটিএ, ডিটিসিএ, সিটি করপোরেশন ও বিআরটিসি) পাশাপাশি মাঠপর্যায়ে চারটি প্রধান শক্তির সমন্বয় প্রয়োজন। এই চার শক্তি হলো- শ্রমিক, মালিক, পুলিশ (বিশেষ করে ট্রাফিক বিভাগ) ও সাংবাদিক। এই চার পক্ষের ঐকমত্য ও দায়িত্বশীল ভূমিকা থাকলে সড়ক পরিবহন খাতের উন্নয়ন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

সময় ও শ্রমঘণ্টা সাশ্রয় হলে তা দেশের জিডিপিতে বড় ভূমিকা রাখবে উল্লেখ করে শিমুল বিশ্বাস একটি ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্যমুক্ত নিরাপদ বাংলাদেশ গঠনে ঢাকাকে সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় সা‌তেরটি রুটে প্রাথমিকভাবে মোট ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচটি রুটে নন-এসি এবং দুটি রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল করবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মহাদেবপুরে মৃত সন্তানের নামে শিক্ষা ভাতা উত্তোলনের অভিযোগ
লটারির মাধ্যমে গণপূর্তে বদলি প্রক্রিয়া বিতর্কিত করার চেষ্টা চলছে: মন্ত্রী
কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে স্বাভাবিক জীবনে ফিরছেন ৬৫ চরমপন্থি সদস্য

সর্বাধিক পঠিত 

উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement