শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন

2026-11-01T15:53:29+06:00
2026-11-01T15:53:29+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে জাতীয় যুব দিবসে ৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সফল উদ্যোক্তাদের মধ্যে যুবঋণের চেক বিতরণ।

রোববার (১ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদীন মনির অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি কর্মকর্তা আহমেদ মাহাফুজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দক্ষ যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সাতজন উদীয়মান উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৭ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হ্যালোইন লুকে অপু বিশ্বাস
যে কারণে ১৫ মিনিটের মধ্যে প্রেমিককে বিয়ে করেন হিনা
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শ্রীপুরে কলেজছাত্রের আত্মহত্যা
ইরানের শর্ত মানলে দুইদিনের মধ্যেই খুলবে হরমুজ
‘ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবো’

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
নরসিংদীতে হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement