টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার ৪

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামে ভরে সেতুর নিচে ফেলে যাওয়া অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে

2026-11-01T15:59:29+06:00
2026-11-01T15:59:29+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার ৪
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামে ভরে সেতুর নিচে ফেলে যাওয়া অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক কাজের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়। পরিচয় ও অপরাধ আড়াল করতে হত্যার পর লাশ প্রায় ২০০ কিলোমিটার দূরে নিয়ে ফেলে আসেন আসামিরা। তবে শেষ রক্ষা হয়নি। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

রোববার (১ নভেম্বর) পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এ তথ্য জানান।

নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৬)। তিনি গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার শাকিল মিয়ার মেয়ে। গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া সেতুর নিচে নীল রঙের একটি বড় প্লাস্টিকের ড্রামে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতসহ বিভিন্ন জখমের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে ২৩ অক্টোবর শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলায় নিহতের স্বামী সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।

পিবিআই জানায়, মামলার ছায়া তদন্তের একপর্যায়ে প্রথমে ২৯ অক্টোবর পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘলগ্রাম থেকে নুর ইসলাম ওরফে বাবু (৪৪) এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ঢাকার উত্তরখান এলাকা থেকে সজল (৪৪) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে ১ নভেম্বর একই এলাকা থেকে নুর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমাকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

তদন্তে পাওয়া তথ্য ও আসামিদের জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, নিহত ঝিনুক টঙ্গীর একটি পার্লারে কাজ করতেন। গত ২১ অক্টোবর সজল ও নুর ইসলাম ওরফে বাবুর সঙ্গে যোগাযোগ করে ঢাকার উত্তরখান এলাকার কবিরশাহ মাজারে যান তিনি। সেখান থেকে তাঁকে দক্ষিণখানের মৌশাইর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ থেকে ১২ জনের সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক করানো হয় বলে তদন্তে উঠে এসেছে।

রাত সাড়ে ৮টার দিকে ঝিনুক চলে যেতে চাইলে মাহবুবা আক্তার তাঁকে ১ হাজার ২০০ টাকা দেন। কিন্তু ঝিনুক আরও টাকা দাবি করে প্রতিবাদ জানালে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাহবুবা ঘরে থাকা বটি দিয়ে ঝিনুককে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তিনি মেঝেতে পড়ে গেলে অন্য আসামিরা তাঁর হাত-পা চেপে ধরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে জানিয়েছে পিবিআই।

পরে লাশটি প্লাস্টিকের ড্রামে ভরে অজ্ঞাত একটি গাড়িতে করে শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া সেতুর নিচে ফেলে রেখে যান আসামিরা। এ ঘটনায় গ্রেপ্তার নুর ইসলাম ওরফে বাবু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, “এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ডের মামলা। অনৈতিক কাজের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার পর থেকে পিবিআইয়ের সদস্যরা সমন্বিতভাবে কাজ করে দ্রুততম সময়ে মামলার রহস্য উদ্‌ঘাটন ও চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। অপরাধীরা যতই চেষ্টা করুক, অপরাধ কখনো চাপা থাকে না।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান
খাদ্যসহায়তা বাড়াচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
কঙ্গোগামী শান্তিরক্ষীদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement